‘নির্বাচনের দিন সশস্ত্র মহড়া দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি’

সিটি নির্বাচনে কেন্দ্র দখলসহ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে বিএনপি বাইরে থেকে রাজধানীতে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীকে জড়ো করে নির্বাচনের দিন সশস্ত্র মহড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের অভিযোগ করেন, বাইরের গুণ্ডাদের এখানে এনে ইলেকশনের পরিবেশ নষ্ট করতে নির্বাচনের দিন সশস্ত্র মহড়া দেওয়ার বিষয়টি তারা প্লান করে রেখেছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের উচিত তল্লাশি করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া।
আওয়ামী লীগ সব সময় অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে ।বলেও জানান আওয়ামী লীগের এই নেতা ।



