বিশ্ববাংলা
চাঁদা না পেয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় চাঁদা না পেয়ে মুক্তার হোসেন নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে প্রবাসীর অপর দুই ভাই গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, ইমাম হোসেন ও মো. খোকন মিয়া। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার আনন্দপুর গ্রামে নতুন বাড়ি তৈরি করছিলেন সৌদি প্রবাসী ওই তিন ভাই।
এতে তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসীরা। কিন্তু চাঁদা না দেওয়ায়, বৃহস্পতিবার তিন সহোদরকে কুপিয়ে আহত করে তারা। এতে ঘটনাস্থলেই মারা যান প্রবাসী মুক্তার হোসেন। তার পিতার নাম আবদুল ওহাব।



