বিশ্ববাংলা
লেবাননে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু

লেবাননে সড়ক দুর্ঘটনায় তাসলিমা খাতুন নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহষ্পতিবার লেবাননের নাহার ইব্রাহিম এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাসলিমা খাতুন নাহার ইব্রাহিম এলাকায় কাজ শেষে হাইওয়ে সড়ক পার হওয়ার সময়, একটি দ্রুতগতির চলন্ত গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত পেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বর্তমানে মৃতদেহ জালা জলদ্বীপের হারুন হাসপাতালের হিমঘরে হয়েছে। তাসলিমার বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায়।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



