সৌদিতে আকামা ফিতে কোনো পরিবর্তন আসছে না

সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের আকামা ফিতে কোন ধরনের পরিবর্তন আসছে না বলে ঘোষণা করেছেন, সৌদি আরবের অর্থমন্ত্রী মুহাম্মদ আল জাদান।
সৌদি আরবের সর্বাধিক পঠিত দৈনিক সংবাদপত্র আল আরাবিয়ার করা এক প্রশ্নের জবাব দেন দেশটির অর্থমন্ত্রী। তিনি বলেন, যদি কোন কারনে সরকার সৌদি আরবে বসবাসকারীদের ইকামা ফি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, তবে ঘোষণা দিয়ে এই পরিবর্তনগুলো সকলকে জানিয়ে দেয়া হবে।
তবে, সরকারের এখনই ইকামা ফি পরিবর্তনের কোন পরিকল্পনা বা ইচ্ছে নেই। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের ইকামা ফি বৃদ্ধি করা শুরু করে। ২০১৯ সালের জুলাইয়ে এই ফি প্রতিমাসে প্রায় ৩ গুন বৃদ্ধি করা হয়।
সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ইকামা ও বিভিন্ন ফি দিনদিন বেড়েই চলেছে। ধারনা সৃষ্টি হয়েছে, বিভিন্ন কর্মক্ষেত্রে সৌদি নাগরিকদের চাকরী দেবার জন্য প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে কঠিন করে তোলা হচ্ছে।
সাইফুল রাজিব, জেদ্দা প্রতিনিধি



