বিশ্ববাংলা
আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাইজিদ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ নিয়ে দেশটিতে চলতি মাসে ৮ জন প্রান হারালেন।
বুধবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্টের পচেস্ট্রুমে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহতের আত্মীয় হুমায়ুন কবির বাংলা টিভিকে জানান, একদল সন্ত্রাসী বাইজিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে, তিনি ঘটনাস্থলেই নিহত হন। বাইজিদের বাড়ী জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া গ্রামে। তার বাবার নাম রুস্তম মন্ডল।
এস এইচ মোহাম্মদ, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি



