ইভিএমে ভোট চুরির কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

নৌকা প্রতীকে ভোট দিয়ে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে ঢাকা সিটি কলেজে নগর নির্বাচনের ভোট দেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।জনগণের আস্থা নিয়ে ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভোট দেয়ার পর প্রধানমন্ত্রী জানান, ইভিএমে ভোট চুরির সুযোগ নেই বলেই বিএনপি ডিজিটাল পদ্ধতি মানতে চাইছে না। কেননা এখানে কোনো লুকোচুরি নেই। ভোটচুরির অভ্যাস প্রয়োগ করতে তারা পারবে না বুঝেই তাদেরে এতো আপত্তি।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা আহ্বান করবো ঢাকাবাসীকে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য। ভোটের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধি হবেন। আমি আশা করি ঢাকা শহরবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করবেন। যেন এই ঢাকার উন্নয়ন কর্মকাণ্ড চলছে সেগুলো যেন আরো গতিশীল হয়।



