
শনিবার বেলা ১১টা ৫৪ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটটি দেশে ফিরেছেন করোনাভাইরাসের কারণে চীনের উহান প্রদেশে আটকে পড়া ৩১৪ বাংলাদেশি। ৩১৬ জন বাংলাদেশির মধ্যে ২ জনের শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের দেশের ফেরার অনুমতি দেয়নি চীনের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
শুক্রবার রাত ২টার দিকে ফ্লাইটটি ঢাকায় ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ করতে দেরি হয়ে যায় ফ্লাইটটির। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়।
অন্যদিকে, চীনের উহান ছাড়া অন্য যেসব প্রদেশে বাংলাদেশি রয়েছেন তাদের আপাতত ফিরিয়ে আনা হচ্ছে না বলেও জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
এদিকে, চীন থেকে আসা ৩১৪ জনকে আশকোনার হজ ক্যাম্পে রাখা হবে। সেখানে তাদের ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে। যদিও আগেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন চীন থেকে আসা এসব যাত্রীদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। তারপরও নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তারা। এরপরই তাদের নিজ বাড়ি ফেরার অনুমতি মিলবে।
উল্লেখ্য, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫২৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৯১ জন।



