আওয়ামী লীগরাজনীতি

‘বিএনপি পোলিং এজেন্ট দিতে ব্যার্থ হয়েছে’

সিটি করপোরেশন নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণেই তাঁরা কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে ব্যার্থ হচ্ছে বলে জানালেন, নানক।

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় মন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ নতুন কিছু নয় বিগত দিনগুলোতেও তাদের এমন অভিযোগ করেছে।

এছাড়া, প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টরা রয়েছেন, কোনো বিষয়ে তারা আপত্তি জানালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি দেখবেন বলেও জানান স্বরাস্ট্রমন্ত্রী।

অন্যদিকে, বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণেই তারা কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে ব্যার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। দুপুরে ধানমণ্ন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button