
চীন থেকে ফেরত আসা ৮ জনের শরীরের তাপমাত্রা হটাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। বাকিদের আগামী দুই সপ্তাহ আশকোনা হজক্যাম্পে রাখা হবে বলে জানা গেছে।
এরআগে, করনোভাইরাসের কারণে চীনের উহানে আটকেপড়া ৩১৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট। বেলা ১২টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তবে ৩১৬ জনের আসার কথা থাকলেও শরীরে জ্বর থাকায় দুজনকে উহানেই রেখে ৩১৪কে নিয়ে যাত্রা করে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটি।
ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে পরীক্ষা করেন রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ সময় যাত্রীদের মধ্যে ৮ জনের ১০০ ডিগ্রির ওপরে জ্বর থাকায় চিকিৎসার জন্য নেয়া হয় সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।
উল্লেখ্য, চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য এবং রাশিয়ায়।



