বিশ্ববাংলা

ফেসবুকে লাইভে প্রবাসী প্রেমিকের আত্মহত্যা

নিউইয়র্কে ফেসবুকে লাইভে এসে আজমান হোসেন প্লাবন নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। তার ভাই ফারুক রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

প্লাবন অবৈধপথে যুক্তরাষ্ট্র যান প্রায় এক বছর আগে। তিনি ম্যানহাটনের আপটাউনে সাবওয়েতে কাজ করতেন। নিজের কর্মস্থলে ফেসবুকে বাংলাদেশে অবস্থানরত সুমি আক্তার নামে কথিত প্রেমিকার সঙ্গে লাইভে আত্মহত্যা করেন তিনি।

এদিকে, আজমানের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে এই মৃত্যুর কারণ বর্তমানে ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মিউজিক ভিডিওকে দায়ী করেন।

কারণ বর্তমানে এগুলোতে গান, শর্টফিল্মে আত্মহত্যার চিত্র বেশি দেখানো হয়। আর এ কারণেই তরুণ-তরুণীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

আব্দুল হামিদ, নিউইয়র্ক প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button