বিশ্ববাংলা
মদিনায় বাংলাদেশির গলায় ফাঁস

মদিনার আম্বরিয়া এলাকায় মো: কাশেম নামে এক বাংলাদেশি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মদিনায় একটি সোফার দোকানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন কাশেম। ঘটনার দিন অসুস্থ থাকায়, নিজ কক্ষে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে, আত্মহত্যা করেছেন তিনি।
তার বাড়ি, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাছিরনগর থানার হরিপুর ইউনিয়নের, নরহা গ্রামে। সৌদি আরবে আকামা সংক্রান্ত বিষয়ে অর্থনৈতিক জটিলতায় ভুগছিলেন তিনি। কাশেমের পিতার নাম ফুল মিয়া।
ফ ই ম ফরহাদ, মদিনা প্রতিনিধি



