‘নিজ নিজ অবস্থান থেকে দেশকে গড়ে তুলতে হবে’

নিজ নিজ অবস্থান থেকে দেশকে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ তম আইডিইবি বিষয়ক ‘স্কিলস রেডিনেস ফর এচিভিং এসডিজি এন্ড এডপটিং আইআর ৪.০’ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একটি দেশকে এগিয়ে নিতে সব থেকে গুরুত্বপূর্ণ হল দক্ষ মানবসম্পদ, আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তাঁর সরকার।কাজেই সবাই যার যার অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে নিজেদের দেশকে গড়ে তুলতে কাজ করবেন সেটাই আমি চাই।
প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজেরা নিজের দেশকে গড়ে তুলতে চাই। কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে মাথা নত করে নয়, বিশ্ব দরবারে বাঙালি মাথা উঁচু করে চলবে, সম্মানের সঙ্গে চলবে। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে চলবো এটাই আমাদের লক্ষ্য।



