দেশবাংলা
গৌরনদীতে করোনাভাইরাসের আতঙ্ক

বরিশালের গৌরনদী পৌরসভায় চীনের সাংহাই থেকে হেলাল সিকদার নামে এক মেডিকেল ছাত্র ফিরে আসায়, এলাকাবাসীর মধ্যে করোনাভাইরাসের আতংক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে একটি মেডিকেল টিম শিক্ষার্থী সিকদারের স্বাস্থ্য পরীক্ষা করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাঈদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, চীন ফেরত ওই শিক্ষার্থীর মেডিকেল চেকআপে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।
জানা গেছে, গৌরনদী পৌরসভার উত্তর পালরদী মহল্লায় সৌদী প্রবাসী জালাল সিকদারের ছেলে হেলাল সিকদার চীনের থংচি ইউনিভার্সিটির এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী।
চীনে করোনা ভাইরাস আতঙ্ক দেখা দেয়ায় গেল ৩১ জানুয়ারি শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর একটি বিমানে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন তিনি। এসময় শ্রীলঙ্কার এয়ারপোর্টেও তার যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়।



