বিশ্ববাংলা

বাহরাইনে এসএসসি পরীক্ষা শুরু

দেশের সাথে মিল রেখে, বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বাহরাইনে বাংলাদেশ স্কুলে, এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় এ পরীক্ষা শুরু হয়। এ বছর ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পুরো পরীক্ষা হল সিসি টিভি ক্যামেরার আওতাধীন রাখা হয়েছে।

অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানায়, প্রশ্ন সহজ হওয়ায় তারা ভাল ফলাফল আশা করছে।  এদিকে, শিক্ষকদের আন্তরিক তদারকিতে ছেলেমেয়েরা ভাল পরিবেশে লেখাপড়া  করছে বলে জানান, অভিভাবকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button