বিশ্ববাংলা

শর্তসাপেক্ষে এক্সিট ভিসা : কনস্যুলেট জেদ্দা

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার আওতাধীন, আবহা, খামিস মুসাইত,জিজান ও নাজরান শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরী নোটিশ দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা।

শুধুমাত্র কোম্পানি অথবা মুয়াসাসাতে কর্মরত প্রবাসীগণ যাদের আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে দেশে যেতে পারছেন না, তারা জাওয়াযাতের সহযোগিতায় এক্সিট ভিসা নিয়ে দেশে যেতে পারবেন। এক্ষেত্রে শর্তসমূহ হচ্ছে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি জেদ্দা কনস্যুলেট টিমের কাছ থেকে মক্তব আমেল বরাবর খেতাব নিয়ে, আবেদন করতে হবে।

01

এছাড়া যেসকল কর্মীর ওপর হুরুব,দেশে যেতে বাঁধা দেয় এমন কোন মামলা,কোম্পানির কাছে বকেয়া বেতনের দাবি নেই,  গাড়ি অথবা ট্রাফিক সংক্রান্ত কোন জরিমানা নেই শুধুমাত্র তারাই এই সুযোগের আওতায় দেশে যেতে পারবেন।

অন্যদিকে, মালিকের বাড়ির গৃহকর্মী এবং ব্যক্তিগত ড্রাইভার এই সুযোগের আওতায় পড়বেন না। কর্মীর অধীনে যদি স্ত্রী-সন্তান থেকে থাকে, তবে তাদের আকামা ফি ওই কর্মীকেই পরিশোধ করতে হবে, এক্সিট ভিসা পাওয়ার ১৫ দিনের মধ্যে নিজ খরচে দেশে ফিরতে হবে।

সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button