
প্রতিবছর যে পরিমাণ রেমিটেন্স আসে তার চেয়ে বেশি পাচার হয়ে যাচ্ছে বলে জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিক ও প্রতিষ্ঠানের যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে।
সকালে রাজধানীর মাইডাস সেন্টারে বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। পরে সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান বলেন, প্রতিবছর বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয় তার সুনির্দিষ্ট কোন তথ্য না থাকলেও তা অনেকটায় বেশি।
বাংলাদেশে কর্মরত বিদেশি শ্রমিকদের বেশির ভাগ কর ফাঁকি দিচ্ছে যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে বলেও জানান, ড.ইফতেখারুজ্জামান। এ থেকে উত্তরনে টিআইবির পক্ষ থেকে ৯ টি সুপারিশও দেয়া হয়।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



