
৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত স্থান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শিশুপার্কটি এত বছরেও না সরানো দুঃখজনক বলে মন্তব্য করেছেন, হাইকোর্ট।
এ সময়, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্থানে কি কি স্থাপনা আছে এবং উদ্যান নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।স্বাধীনতার স্মৃতি ধ্বংস করতেই এ উদ্যানে শিশু পার্ক তৈরি করা হয় বলেও মন্তব্য করেন হাইকোর্ট।
এছাড়া, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে সরকারের নেয়া পরিকল্পনা জানতে চেয়েছেন, হাইকোর্ট। এ বিষয়ে বিষয়ে আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।



