বিশ্ববাংলা
আফ্রিকায় ২৪ ঘন্টায় দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় চব্বিশ ঘন্টায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার নিকটবর্তী একটি গ্রামে নুরুল হুদা নামে এক বাংলাদেশি নিজ দোকানে ডাকাতের গুলিতে খুন হয়েছেন।
এনিয়ে চলতি বছর দেশটিতে দশ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার অধিকাংশই ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।
তার বাড়ি ফেনীর দাগনভূইয়া উপজেলায়। মহসিন পলাশ নামে এক বাংলাদেশি ব্যবসায়ী বাংলা টিভিকে জানান, বৃহস্পতিবার একদল ডাকাত নুরুল হুদার দোকানে ডাকাতি করতে এসে, অতর্কিত গুলি করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এদিকে, গত শুক্রবার সাউথ আফ্রিকার পর্যটন শহর ডারবানে লাভু নামে এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। লাভুর বাড়ি নোয়াখালী জেলার কাজির হাটে। তার পিতার নাম রেজাউল করিম।
মোহাম্মদ মোশাররফ, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি



