দেশবাংলা
করোনাভাইরাসের প্রভাব পর্যটন শিল্পেও

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের প্রভাব পড়েছে আন্তর্জাতিক পর্যটন শিল্পে। ভাইরাস থেকে নিজেকে রক্ষায় পর্যটকরা বন্ধ করে দিয়েছেন বিদেশ ভ্রমণ। বিদেশ ভ্রমণ কমে গেছে বাংলাদেশি পর্যটকদেরও।
বিশেষ করে থাইল্যান্ড-সিঙ্গাপুরসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যাওয়া বন্ধ করে দিয়েছেন তারা। আগের বারের তুলনায় এ বছরের একই সময়ে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ কমে গেছে ৭০ শতাংশের মতো।
আর পর্যটকদের ট্যুর বুকিং না থাকার প্রভাব পড়েছে এয়ার টিকিটিং ব্যবসায়ও। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল বলছে, ২০১৯ সালে বাংলাদেশ থেকে দেশের বাইরে গমনকারীদের মধ্যে ৫২ শতাংশ ভারতে গেছেন। সৌদিতে গেছেন ১১ শতাংশ, মালয়েশিয়ায় ৫ শতাংশ, বাহরাইনে ৪, থাইল্যান্ডে ৪ শতাংশ
আর অল্প সংখ্যক গেছেন ইউরোপ-আমেরিকা। আর প্রায় ২০ শতাংশই ভ্রমণ করেছেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।



