একদিনে ৮৯ মৃত্যু : করোনাভাইরাস

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যার নতুন রেকর্ড হয়েছে। গত একদিনেই মারা গেছেন আরো ৮৯ জন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন সিঙ্গাপুরে।
এই প্রাণঘাতী ভাইরাসে এ পর্যন্ত ৮১২ জনের মৃত্যুর খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। মৃতের সংখ্যার দিক থেকে প্রাণঘাতী সাসর্কেও ছাড়িয়ে গেছে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা। ২০০৩ সালে সার্স সংক্রমণে চীনে মারা গিয়েছিল মোট ৭৭৪ জন।
এদিকে, চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৯৮ জনে, এই তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন। এখন পর্যন্ত শুধু হুবেই প্রদেশেই মারা গেছে ৭৮০ জন। এই হুবেই প্রদেশের উহান শহর থেকেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়।
অন্যদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এখন সিঙ্গাপুরে। রবিবার নতুন করে আরও সাতজন আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০।



