আইন-বিচারবাংলাদেশ

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে’

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে, বলে মন্তব্য করেছেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ একটি রায় প্রদান কালে একথা বলেন তিনি। এসময় আইন বিভাগে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানার অভিযোগে ইবাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বার কাউন্সিলে পরীক্ষা দিতে পারবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় তিনটি বিশ্ববিদ্যালয়কে পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ফলে, ইস্টার্ন, সাউথ ইস্ট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটার অতিরিক্ত ভর্তি করা শিক্ষার্থীরা আইনজীবী সনদ গ্রহণের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এজন্য তাদের পৃথক পৃথকভাবে ১০লাখ টাকা করে জরিমানা দিতে হবে।

বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে জরিমানার এ টাকা জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button