‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ’

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ স্বশস্ত্র বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে যেন খারাপ কিছু স্পর্শ করতে না পারে সেভাবেই দেশ এগোচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ গ্রাজুয়েশন সম্পন্নকারীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রোববার সকালে মিরপুরের সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্নকারী সামরিক কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী বলেন, সেনা সদস্যদের সব অর্জন দেশের অহংকার।
তাই আগামীতে বিশ্বমানের আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরো জানান, ভবিষ্যতে সন্ত্রাসবাদের ঝুঁকি প্রতিরোধের কথা মাথায় রেখে কাজ করছে তাঁর সরকার।
এছাড়া দুর্নীতি বিরোধী অভিযানও চলমান রাখা কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। নতুন প্রজন্মের সুরক্ষার লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে চীন, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশের ৫৪জন সেনা কর্মকর্তাসহ বাংলাদেশ সেনা-নৌ ও বিমান বাহিনী কোর্সে মোট ২৩৫ জন গ্রাজুয়েট কর্মকর্তার হাতে সনদ তুলে দেন শেখ হাসিনা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



