আন্তর্জাতিকএশিয়া

ব্যাংককে নিহতের সংখ্যা বেড়ে ২৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমার কোরাট শহরের সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ জন। আর হামলাকারী ঐ সাবেক সেনা সদস্য নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে।

এর আগে, জাকরাফান্থ থোম্মা নামে সামরিক বাহিনীর ওই জুনিয়র অফিসার প্রথমে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালিয়ে সামরিক ক্যাম্প থেকে বন্দুক ও বিস্ফোরক চুরি করে। এরপর সেনা ক্যাম্প থেকে বেরিয়ে গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি।

হামলায় ২০ জনের মৃত্যু হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ জন মারা যান। তবে ঐ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। রোববার থাই জনস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চারনভিরাকুল ফেসবুকে পোস্ট দিয়ে শপিং সেন্টারের ভেতরে সফল অভিযানের জন্য দেশটির নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

ভোররাত নাগাদ হামলাকারীকে চারদিক থেকে নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেলে পরাস্ত করে। শপিং সেন্টারে শতশত অবরুদ্ধ মানুষকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে টার্মিনাল টোয়েন্টিওয়ান শপিং সেন্টার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button