দেশবাংলা

পাবনায় ডাকাত চক্রের ১৩ সদস্য গ্রেফতার

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ১৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে জেলা সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসানের বাংলাবাজার গ্রামের নির্মানাধীন দোতালা বাড়ি থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

এসময় ডাকাতদের কাছ থেকে ৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিনসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button