এখনো শেষ হয়নি পাড়েরহাট ব্রিজের কাজ

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরের ব্রিজের কাজ। ফলে এলাকার প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করছে নৌ পথে। এতে চরম দুর্ভোগে পড়েছে, শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ। কবে নাগাদ কাজ শেষ হবে তা নিয়েও সংশয় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান রয়েছে প্রকল্পের কাজ।
২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর একটি কার্গোর ধাক্কায় ধ্বংসে পড়ে পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলা পাড়েরহাট মৎস বন্দরের ব্রিজটি। সদর উপজেলার কঁচা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বাদুরা মৎস অবতারণ কেন্দ্রের মাছ পরিবহন ও কয়েক হাজার মানুষের যাতায়াতের জন্য ব্রিজটি ব্যবহার করা হতো।
৯৯ দশমিক ১ মিটার দীর্ঘ ব্রিজের নির্মানকাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এর নির্মান কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিঃ নামের একটি প্রতিষ্ঠান। যা এক বছরের মধ্যে শেষ করার কথা।
কিন্তু নির্মাণ কাজের মেয়াদ ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেও শেষ করতে না পারায়, তা ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বর্ধিত করা হয়। তবে এ দীর্ঘ সময়েও ব্রিজটির উল্লেখযোগ্য কোন কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদাররী প্রতিষ্ঠান।
সেতুর কাজ চলছে দাবি করে এলজিইডি’র এ প্রকৌশলী জানান সুশান্ত রঞ্জন রায়, দ্রুত সময়ের মধ্যেই এর নির্মান শেষ হবে। এদিকে, এই সেতু চালু হলে স্থানীয়দের ভোগান্তি দূর করবে এমনটাই মনে করছে এ অঞ্চলের মানুষ।
ইমাম হোসেন, পিরোজপুর প্রতিনিধি



