দেশবাংলা

অযত্ন-অবহেলায় ধরাইল জমিদার বাড়ি

অযত্ন-অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছে নাটোরের ধরাইল জমিদার বাড়ি। ইতিমধ্যে স্থাপনাটির বেশিরভাগ দখল হয়ে গেছে। যেটুকু আছে তাও জীর্ণ অবস্থায়। ঐতিহ্যের অংশ এ জমিদার বাড়ি দখলমুক্ত করে সংরক্ষণের দাবি এলাকাবাসীর। আর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস, জেলা প্রশাসকের।

নাটোরের জমিদার শশাঙ্ক চৌধুরী ১৩১১ বঙ্গাব্দে দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল গ্রামে নির্মাণ করেন এই জমিদার বাড়ি।

বগুড়া, পাবনা, পাঁচবিবি ও নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় ধরাইল জমিদারদের তালুক ছিল। ধরাইল জমিদাররা গ্রামের পরিবর্তে কলকাতায় বেশি থাকতেন। ৪৭ সালে দেশ ভাগের পর জমিদাররা খুব একটা আর ধরাইল গ্রামে আসেননি। মুক্তিযুদ্ধের আগাম ধারণা থেকে তারা অনেক সম্পদ কলকাতায় নিয়ে গেছে।

  download unnamed 3

কালের বির্বতন ও সংরক্ষণের কোন উদ্যোগ না থাকায় দখল হয়ে গেছে জমিদারদের সিংহভাগ স্থাপনা। আর অযত্ন ও অবহেলায় জীর্নদশায় পতিত হয়েছে রাধা-বল্লভ জিউ মন্দির। এ জমিদারবাড়ি দখলমুক্ত করাসহ সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।

এদিকে, ধরাইল জমিদার বাড়িসহ সম্পদের সঠিক তথ্য সংগ্রহ করে সরকারের অধীনে নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানালেন, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

অবৈধ দখলমুক্ত করাসহ সঠিক তত্বাবধানের মাধ্যমে ধরাইল জমিদারের ঐতিহ্য তুলে ধরতে সংশ্লিষ্ট বিভাগ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

মেহেদী হাসান বাবু, নাটোর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button