দেশবাংলা

‘ছাত্রীদের পর্ন ভিডিও দেখতে বাধ্য করেন প্রধান শিক্ষক’

মঙ্গলবার বিকেলে ক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয় ঘেরাও দিয়ে প্রধান শিক্ষককে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদ্যালয়ের চার ছাত্রীকে পর্ন ভিডিও দেখতে বাধ্য করেন।

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম গিয়াস উদ্দিনকে (৪৬)। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের ৮ম শ্রেণির চার ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে ঢেকে নিয়ে যান প্রধান শিক্ষক। এ সময় তার মোবাইলে থাকা অশ্লীল ভিডিও ক্লিপ ছাত্রীদের দেখতে বাধ্য করেন।

ছাত্রীরা দেখতে না চাইলে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন প্রধান শিক্ষক। তাদেরকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এ সময় দুই ছাত্রী পালিয়ে আসলেও দুজনকে ছাদে আটকে রাখেন ওই শিক্ষক।

পরে অভিভাবকরা খবর পেয়ে এলাকার লোকজনকে জড়ো করে ওই শিক্ষককে ঘেরাও করে রাখেন। পরে শিক্ষকের ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে তাদের হেফাজতে নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button