বিশ্ববাংলা
দাম্মামে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম আল জুবাইলে শাহিনুর ইসলাম খান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শাহিনুর ইসলাম খান গত ২ বছর তিন মাস আগে ভাগ্য পরিবর্তনের আশায়, কাফালা ভিসায় সৌদি আরব যান।
গত কয়েক সপ্তাহ যাবৎ তার বুকে ব্যথা এবং ফুসফুসে কফ জমে গিয়েছিলো। পরে নিজ কক্ষে থাকা অবস্থায় মারা যান তিনি। শাহিনুরের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নে।
তার পিতার নাম মোকছেদ আলী। বর্তমানে তার মরদেহ আল জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



