বিশ্ববাংলা
মদিনায় ১৪ ও ১৫ ফেব্রুয়ারি কনস্যুলার সেবা দেয়া হবে

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতাধীন মদিনা মুনওয়ারা শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি কনস্যুলার সেবা দেয়া হবে।
মদিনা বাংলাদেশ হজ মিশনের পেছনে গার্লস স্কুল সংলগ্ন “মক্কা আল মুকাররমা” প্যালেসে আগামী ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৮ থেকে সন্ধ্যা ৬টা ও ১৫ ফেব্রুয়ারি সকাল ৮ থেকে দুপুর ৩টা পর্যন্ত এই সেবা দেয়া হবে।
এসব সেবার মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহণ,মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ,ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলাসহ অন্যান্য সেবা।
কনস্যুলার সেবা নেয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
সাইফুল রাজিব, জেদ্দা প্রতিনিধি



