দেশবাংলা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও অন্তত ২০জন।

শনিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে বাস কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১৭জন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, শ্রীপুর উপজেলার জৈনা বাজার ও গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় গাড়ি চাপায় দুইজন নিহত হয়েছেন।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে যাওয়ার পথে, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমানসহ তিন জন আহত হয়েছেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল ক‌লেজ হাসপাতালে ভর্তি করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button