বশেমুরবিপ্রবিতে আন্দোলনের ১০ দিন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদন দাবিতে চলমান আন্দোলন ১০ম দিন অতিবাহিত করছে।
আজ শনিবারও বিক্ষোভে উত্তাল রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিদিনের ন্যায় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
লাগাতার আন্দোলনে বিশ্ববিদালয়ের সকল ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বর্জন করেছে ছাত্র-ছাত্রীরা। সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছে। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
ইতিহাস বিভাগের অনুমোদন দেয়াসহ যৌক্তিক দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণায় অনঢ় রয়েছে আন্দোলনকারীরা।



