ঘুষ না পেয়ে ৭ হাসপাতাল সিলগালা

দাবিকৃত ঘুষের ১২ লাখ টাকা না পেয়ে, নোয়াখালীর সেনবাগে ৭টি প্রাইভেট হাসপাতাল সিলগালা করার অভিযোগ উঠেছে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মমিনুর রহমানের বিরুদ্ধে।
শুক্রবার রাতে মনোয়ারা প্রাইভেট জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী একেএম ইমাম শাহরিয়ার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, কিছুদিন আগে সিভিল সার্জন তার প্রতিনিধি খায়রুল আনাম সবুজের মাধ্যমে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন।
তিনি দিতে অপারগতা জানালে ক্ষিপ্ত হয়ে গতকাল বিকেলে সিভিল সার্জন হাসপাতালে এসে,কাগজপত্র না দেখেই নারী স্টাফদের শ্লীলতাহানীসহ ধাক্কা দিয়ে বের করে দেন। পরে হাসপাতলের দারোয়ান রিয়াদকে রুমে রেখেই বাহির থেকে হাসপাতালটি সিলগালা করে দেন।
এর আগে অবৈধ সুবিধা না পেয়ে সিভিল সার্জন সেনবাগের আরো অন্তত ৬টি হাসপাতাল বন্ধ করে দিয়েছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। তবে অভিযোগ অস্বীকার করে সির্ভিল সার্জন বলেন,ক্লিনিকগুলোর কোন বৈধ কাগজপত্র ছিলনা।



