বিশ্ববাংলা
কাতারে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

কাতারে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়, আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এ ভাইরাসে ১১ জন আক্রান্ত হওয়ায়, সংক্রমণের আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
গত শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি, সংক্রমণের আতঙ্ক বেড়ে চলেছে দেশটিতে।
কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, ক্ষতির মুখে পড়েছেন তারা। সারা বিশ্বের মত কাতারেও মাস্কের সংকট দেখা গেছে। তবে কাতার প্রশাসন এ ভাইরাস মোকাবিলায়, বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
গত ২৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইরান ফেরত এক কাতারি নাগরিকের দেহে, করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখানে উত্তেজনা বাড়ছে।



