
করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের কি সিদ্ধান্ত হয়, তা নির্ভর করছে বাফুফের আজকের জরুরি সভায়।
করোনাভাইরাসের প্রভাবে স্থম্ভিত বিশ্বের ক্রীড়াঙ্গণ। বিশেষ করে অচল হয়ে পড়ছে ফুটবল। এরইমধ্যে দু’সপ্তাহ পেছানো হয়েছে দেশের দ্বিতীয়সারির প্রতিযোগিতা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ।
এবার শীর্ষ আসর বিপিএল নিয়ে সভায় বসবেন বাফুফের কর্তারা। বর্তমান ফিক্সার অনুযায়ী জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য, লিগ বন্ধ রয়েছে ২০ দিন।
কিন্তু মহামারী করোনাভাইরাসের জন্য সেটিও স্থগিত করে ফিফা এবং এএফসি। এ অবস্থায় বাফুফে এই বিশদিন খেলা স্থগিত রাখবে, না-কি লম্বা সময়ের জন্য লিগ বন্ধ রাখবে, সে ব্যাপারে সিদ্ধান্ত হবে আজকে সভায়।



