
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে, আজ একমাত্র ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে খেলা।
গতবারের চেয়ে এবার বেশ ভালো সময় কাটাচ্ছে ঢাকা মোহামেডান। বিশেষ করে আগের ম্যাচে বসুন্ধরা কিংসদের ১-০ গোল ব্যবধানে হারিয়ে বেশ সাড়া ফেলে মতিঝিল পাড়ায়। ৫ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে শন লেনের শিষ্যরা।
আজকের ম্যাচটি জিততে পারলে লিগ টেবিলে বসুন্ধরাকে টপকে যাওয়ারও সুযোগ তাদের। প্রতিপক্ষ উত্তর বারিধারা এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি। আসরের তিনম্যাচে হার এবং একটিতে ড্র করেছে তারা।



