দেশবাংলা
খাদ্যসামগ্রী বিতরণ করলো কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় দিনমজুর, অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রায় দুই শতাধিক মানুষের হাতে নিত্যপণ্য সামগ্রী তুলে দেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন।
এ বিষয়ে স্বপন হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অঘোষিত লক ডাউন এর কারণে খেটে-খাওয়া মানুষদের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে তাই আমার ক্ষুদ্র প্রয়াস থেকে চেষ্টা করছি মানুষের পাশে দাড়ানোর।
তিনি আরও বলেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এই অসহায় মানুষের হাতে হাতে খাবার সামগ্রী পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।



