দেশবাংলা
অজ্ঞাত লাশের পাশে নেই কেউ, দাফন করল পুলিশ

পথের ধারে পড়ে আছে ৬০ বছর বয়সের এক অজ্ঞতা বৃদ্ধ। মুখের উপরে উড়ছে মশা-মাছি। করোনাভাইরাসের ভয়ে পাশেও যাচ্ছিল না কেউ। তবে দেখে বুঝা যায় মারা গেছে প্রায় কয়েক ঘন্টা আগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্ণফুলী থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল তিনটায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফাজিলখার হাটের দক্ষিণ পাশে সড়কের ধারে। বিষয়টি নিশ্চিত করে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ নাছির বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
গিয়ে দেখি লোকটির লাশ পড়ে আছে। করোনাভাইরাসের আতঙ্কে এগিয়ে আসছে না কোন লোকও। তখন সব ভয় দূর করে দেখলাম লোকটি মারা গেছে অনেক আগেই।
শরীরে নেই কোনো আঘাতের চিহ্ন। অনেক চেস্টা করেও পাওয়া যায়নি পরিচয়। সবাই বলেছিলো পাগল। অবশেষে পুলিশ সদস্যদের সহযোগিতার দাফন করলাম স্থানীয় একটি কবরস্থানে।’



