বিশ্ববাংলা

কর্মহীন হয়ে পড়েছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা

মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে চলমান মুভমেন্ট কন্ট্রোলে পুরো মালয়েশিয়া অচল হয়ে পড়ায়, কর্মহীন হয়ে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, অফিস-আদালত, কল-কারখানাসহ বন্ধ হয়ে গেছে সবকিছু। আর অপ্রয়োজনে বের হলেই করা হচ্ছে জেল-জরিমানা। মুভমেন্ট কন্ট্রোল আইন লঙ্ঘন করায় এ পর্যন্ত ৪ হাজার ১৮৯ জনকে আটক করা হয়েছে।

যার মধ্যে ১,১৪৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছে, দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা। এতে দেশটিতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দৈনিক বা সাপ্তাহিক চুক্তির ভিত্তিতে কর্মরত প্রবাসী শ্রমিক এবং অবৈধ অভিবাসিরা। বর্তমান পরিস্থিতিতে দেশে টাকা পাঠানো তো দূরের কথা, থাকা-খাওয়াই কঠিন হয়ে পড়েছে তাদের।

এ পরিস্থিতিতে বিদেশে কর্মরত শ্রমিকদের বিষয়ে করণীয় নির্ধারণে, আগামি ৫ এপ্রিল বৈঠকে বসছে সরকার। এতে প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন বলে জানা যায়।

বাংলা টিভি/রাসেল 

সংশ্লিষ্ট খবর

Back to top button