
করোনার কারণে স্থগিত হওয়া ইতালিয়ান লিগ সিরি আ ১৩ জুন থেকে ফের শুরু হতে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে এর আগে প্রয়োজন দেশটির সরকারের অনুমতি। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে গত ৯ মার্চ ইতালিতে ফুটবল স্থগিত করা হয়।
বুধবার ইতালির শীর্ষ লিগের ২০টি ক্লাবের সঙ্গে ভিডিও কনফারেন্সে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো কারণে ফের পিছিয়ে গেলে পরিবর্তিত তারিখ হিসেবে ২০ জুন নির্ধারণ করা হয়েছে।
‘স্কাই স্পোর্টস’র রিপোর্ট অনুযায়ী, ক্লাবগুলোর ঐক্যমত্য সত্ত্বেও পুনরায় মৌসুম শুরুর আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইতালির সরকার। কিছুদিন আগে ইতালির শীর্ষ লিগের ক্লাবগুলো অনুশীলন শুরু করেছে।



