
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুশীলনে নেমেছেন বার্সেলোনার ফুটবলাররা। লা লিগা সভাপতি জাভিয়ের তাবাস আশা করছেন, ১২ জুন থেকেই শুরু হবে লিগ।
খেলায় ফিরতে শুরু থেকে মরিয়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিয়ম মেনে সবকিছু করছে কাতালান ক্লাবটি। ফুটবলারদের ফেরার পর কোয়ারেন্টাইন, করোনা টেস্ট। তারপর সব সুরক্ষা নিশ্চিত করে শুরু হয় অনুশীলন।
ধুয়েমুছে জীবাণুমুক্ত করা হয়েছে খেলোয়াড়দের গাড়িসহ ব্যবহৃত সবকিছু।খেলোয়াড়দের দেখা গেছে একা একা অনুশীলন করতে। এমনকি ঝুঁকি এড়াতে একেকজন মাঠের একেক অংশে অনুশীলন করেছেন।
এদিকে, ১২ জুন থেকে আবারো শুরু হতে পারে লা লিগা। এমন একটা লক্ষ্যের কথা জানিয়েছেন, লিগ সভাপতি জাভিয়ের তাবাস। সেজন্য, অল্প অল্প করে হলেও অনুশীলন চালিয়ে যাচ্ছেন মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানরা।



