খেলাধুলা
প্রায় ২৪ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর কারণে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ৫ লাখ ১৭ হাজার ৪৩২টি গবাদিপশুকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, লোকসংখ্যা বেড়ে যাওয়ায় আশ্রয় কেন্দ্রের সংখ্যা ১২ হাজার ৭৮টি থেকে বাড়িয়ে ১৪ হাজার ৬৩৬টি করা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে।
জরুরি ওষুধসহ চিকিৎসক দল প্রস্তুত আছে। সামাজিক দূরত্ব নিশ্চিত না করলে ১৪ হাজার ৩৩৬টি আশ্রয়কেন্দ্রে ৫৭ লাখ ১৩ হাজার ৬০৭ জন মানুষকে রাখা সম্ভব হতো বলে জানান প্রতিমন্ত্রী। বুধবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় সরকারের প্রস্তুতি জানাতে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলেন এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।



