দেশবাংলা

রোহিঙ্গা শিবিরে করোনায় আক্রান্ত ২৬

ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মাহেকি জানিয়েছেন, তদন্ত দল সক্রিয়ভাবে কাজ করছে। মহামারীর মধ্যে এই জনগোষ্ঠী বিশ্বব্যাপী সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটার পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ করা হলেও তার মধ্যেই ২৬ জনের সংক্রমণ ঘটেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মোহাম্মদ তোহা সংক্রমণের তথ্য জানিয়ে বলেন, সর্বশেষ সোমবার পাওয়া রিপোর্টে নতুন করে একজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দফায় শনাক্ত হওয়ার পর আইসোলেনশন সেন্টার ও হ্যান্ডওয়াশিং সেন্টার স্থাপন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো।

আশ্রয় কেন্দ্রগুলোতে প্রাদুর্ভাব দেখা দিলে মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন সহায়তার কর্মীরা।বাংলাদেশের শরণার্থী কমিশনার মাহবুব আলম তালুকদার বলেন, ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রায় চার হাজার শরণার্থীকে তাদের ব্লক থেকে বের না হতে বলা হয়েছে।

জাতিসংঘ বলছে, জনাকীর্ণ শিবিরগুলিতে প্রায় আড়াইশ আইসোলেশন বেড বসানো হয়েছে। প্রতি বর্গকিলোমিটারে ৪০ হাজার মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। এক টয়লেট অনেকে ব্যবহার করায় বিষয়টি আরও কঠিন হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button