দেশবাংলা
ঝালকাঠিতে বিধ্বস্ত হওয়া ঘর-বাড়ী মেরামতে সেনাবাহিনী

ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে ঝালকাঠির কাঠালিয়ায় বিধ্বস্ত হওয়া ঘর-বাড়ী উদ্ধার ও মেরামতের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সারওয়ার-ই-আলম এর নেতৃত্বে, সেনাবাহিনীর একটি দল উপজেলার দক্ষিণ আউরা গ্রামে বিধ্বস্ত হওয়া ঘরগুলো উদ্ধারের কাজ শুরু করেন।
সিনিয়র ওয়ারেন্ট অফিসার আজহারুল হক জানান,প্রাথমিক পর্যায়ে এই গ্রামের গাছ চাপা পড়া ৫ টি বিধ্বস্ত ঘর উদ্ধার ও মেরামত করা হবে। পর্যাক্রমে বাকী গুলোর কাজ শুরু করা হবে।



