বিশ্ববাংলা
চার দফা দাবিতে স্পেনে অবৈধ অভিবাসীদের মানবন্ধন

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লা ভাপিয়েস এবং রেড সলিদারিদাদ এর আমন্ত্রণে সাড়া দিয়ে, বাংলাদেশিদের দ্বারা গঠিত মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্বাবধানে, লা ভাপিয়েস এলাকার সেন্ট্রো সালুদ মেডিক্যালের সামনে ৪ দফা দাবি সংবলিত ব্যানার নিয়ে, বিভিন্ন দেশের অভিবাসীসহ, প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
বিক্ষোভকারীদের দাবিগুলো ছিলো, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ২ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করে কাজ করার সুযোগ দেয়া, স্বাস্থ্যসেবা সবার জন্য উন্মুক্ত করা এবং প্রবাসীদের জন্য বিনামূল্যে দোভাষী ও মাস্কের ব্যাবস্থা করা।
ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী জানান, সুবিধাবঞ্চিত প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের জন্যই তারা মানববন্ধনের আয়োজন করেছেন।
কবির আল মাহমুদ, মাদ্রিদ প্রতিনিধি



