বিশ্ববাংলা

কাজ ফিরে না পাওয়ায় দেশে ফিরতে চান নিউজিল্যান্ড প্রবাসীরা

নিউজিল্যান্ডে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কাজ ফিরে না পাওয়ায়, বাংলাদেশি প্রবাসীরা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, টানা লকডাউন আর সতর্কতামূলক পদক্ষেপের কারণে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে নিউজিল্যাণ্ড। কিন্তু দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় দেশটির অর্থনীতি পড়েছে হুমকির মুখে। বাংলাদেশ থেকে স্কিলড ভিসা এবং স্টুডেন্ট ভিসায় গিয়ে যেসব প্রবাসী কাজ করছিলেন, তারা তাদের কাজ ফিরে পাননি।

কর্মহীন থাকায় তাদের যা সঞ্চয় ছিলো তাও ফুরিয়ে এসেছে। এমতাবস্থায়, হতাশা আর দুশ্চিন্তায় কাটছে এসব প্রবাসীর দিন। তাই তারা এখন দেশে ফেরার প্রস্ততি নিচ্ছেন। শিক্ষার্থীরাও তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারবেন না বলে আশংকা করছেন।

দেশটি করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এলেও, কাজের ক্ষেত্র সংকুচিত হয়ে আসায়, প্রবাসজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button