বিশ্ববাংলা
করোনায় বাহরাইনে প্রথম বাংলাদেশির মৃত্যু

বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বাহরাইনে এই প্রথম কোন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার বি ডি এফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহবুবুল হকের দেশের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়।
বাহরাইনে এ পর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন, ৯ হাজার ৩৬৬জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৩৮ জন। মারা গেছেন ১৫ জন।
নজরুল সিদ্দিকী, বাহরাইন প্রতিনিধি



