বিশ্ববাংলা
করোনা ঝুঁকি উপেক্ষা করেই নিউইয়র্কে লকডাউন শিথিল

করোনার ঝুঁকি উপেক্ষা করেই শিথিল করা হবে নিউইয়র্কের লকডাউন। সংক্রমণের হার যেভাবে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে আগামী ৮জুন থেকে লকডাউন তুলে নেয়া সম্ভব হবে।
শুক্রবার অনুষ্ঠিত এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে সিটি মেয়র বিল ডি ব্লাজিওকে সাথে নিয়ে, স্টেট গভর্ণর অ্যাণ্ড্রু কুমো বলেছেন, প্রতিটি নাগরিক যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে যত্নবান হন, তবে স্বাভাবিক জীবনে ফিরতে আর বেশীদিন অপেক্ষা করতে হবে না।
টানা ৭৮ দিনের লকডাউন শেষে স্বাভাবিক পরিস্থিতির খবর শুনে, প্রবাসীরা আনন্দ প্রকাশ করেছেন। এদিকে, নিউইয়র্ক সিটিতে এ পর্যন্ত ২ শতাধিক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।



