অর্ধেক আসনে যাত্রী নিয়ে চালু হলো ট্রেন

আজ রোববার থেকে চালু হলো যাত্রীবাহী ট্রেন। প্রথম পর্যায়ে ৮ জোড়া ট্রেন চলছে, অর্ধেক আসনে যাত্রী নিয়ে। স্বাস্থ্যবিধি মানতে কড়া ব্যবস্থা নেয়া হয়েছে, স্টেশনগুলোতে। যাত্রীদের নিরাপদ দুরত্বে রেখে, ওঠানামা করানো হচ্ছে ট্রেনে। একইসঙ্গে যাত্রীবাহী লঞ্চ চলাচলও শুরু হয়েছে সকাল থেকে।
আজ থেকে কর্মস্থল খোলায়, সড়কপথেও ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে চলা যাত্রী এবং ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। বাস, চালু হবে কাল থেকে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে, দীর্ঘ দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ সকাল থেকে শুরু হয়েছে ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল। সরকারি স্বাস্থ্যবিধি মেনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর উদ্দ্যেশে ছেড়ে আসে ট্রেনগুলো।
যাত্রাশুরু স্টেশন থেকে মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ তৎপরতা নেয়া হচ্ছে। প্রতি ট্রেন চলছে অর্ধেক যাত্রী নিয়ে। এছাড়া, পথে স্টেশনগুলো থেকে যাত্রী ওঠার সময় জীবানুনাশক স্প্রে ও মাস্ক ব্যবহারসহ যাবতীয় সতর্কতা মানতে হচ্ছে। এদিকে, সব যাত্রীকে সুরক্ষিত রাখতে ঢাকার কমলাপুর রেলস্টেশনে রাখা হয়েছে নানা ব্যবস্থা। চারিদিক জীবাণুমুক্ত সার্বক্ষণিক চলছে পরিচ্ছন্নতার কাজ। যাত্রীদের নিরাপদ পরিবহনে রেলওয়ের পক্ষ থেকে সবধরণের প্রস্তুত রাখার কথা জানালেন স্টেশন মাস্টার।
এদিকে, করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর সকাল থেকে লঞ্চ চলাচলও শুরু হয়েছে। সীমিত যাত্রী আর সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধির সব ব্যবস্থায় রাখা রয়েছে সদর ঘাট টার্মিনালে। যাত্রীসেব নির্বিঘ্ন রাখতে চলছে নানা কর্মকাণ্ড।
সাধারণ ছুটি শেষ হওয়ায় আজ খুলেছে সরকারি-বেসরকারি প্রায় সব প্রতিষ্ঠান। তাই সড়কপথেও মানুষের চাপ বেড়েছে। যদি গণপরিবহন বাস খুলবে কাল। তাই ছোট যানবাহনে চড়ে গেল ক’দিনের মতো আজও রাজধানী ফিরছেন অনেকে। ঢাকার প্রবেশের সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি চাপও।
জীবন জীবিকার তাগিদে অনেকটাই উৎকণ্ঠার মধ্যে কর্মস্থলে ফিরছে মানুষ। দেশের সবকিছু খুলে দেয়ায় করোনা সংক্রমনের ঝুঁকি বাড়তে পারে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
বাংলা টিভি/বুলবুল



