বাংলাদেশ
সাধারণ ছুটির পর কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দুই মাসেরও বেশি সময় সাধারণ ছুটির পর কর্মচঞ্চল হয়ে উঠেছে সরকারি সচিবালয়। স্বাস্থ্যবিধি মেনে রোববার সকাল থেকে অফিস শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
বিভিন্ন শর্ত পালন ও নির্দেশনা মানা সাপেক্ষে আজ থেকে আগামী ১৫ জুন পর্যন্ত অফিস খুলে দিয়েছে সরকার। রোববার সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে থাকেন। কর্মচারীরা আগের মতোই স্টাফ বাসে সচিবালয়ে আসেন।
দর্শনার্থী গেট দিয়ে তাপমাত্রা মেপে কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে প্রবেশ করানো হয়। সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের মুখে মাস্ক পড়তে দেখা গেছে। অনেকে গ্লাভস পড়ে অফিসে এসেছেন। অফিসে সহকর্মীদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখছেন তারা।



