
আইসিসির দেয়া নির্দেশনা অনুযায়ী নিজেদের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। তারই অংশ হিসেবে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে জীবাণুনাশক কার্যক্রম।
আইসিসির দেওয়া নির্দেশনা অনুযায়ী নিজেদের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে বিসিবি। তাঁরই অংশ হিসেবে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে জীবাণুনাশক কার্যক্রম। ঈদের আগেই এর শুরু।
বিসিবি’র কার্যালয়, ড্রেসিং রুম, ইনডোর ও একাডেমি মাঠে এখনো চলছে সে কার্যক্রম। তবে এমন নয় যে সহসা হোম অফিস গুটিয়ে বিসিবির কর্মকর্তা-কর্মচারীরা অফিসে চলে আসবেন।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, আইসিসি থেকে যেভাবে বলা হয়েছে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিসিবির লোকজন ছাড়া বাইরের কাউকে স্টেডিয়াম অঙ্গনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।



